হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নতুন অস্ত্রের সক্ষমতা দেখে ‘বিশ্ব অবাক হয়ে যাবে’। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো হামলার ঘটনা ঘটলে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণ কৌশলে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ আসবে।

সংবাদমাধ্যম আল-আলমকে তিনি বলেন, এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের ভৌগোলিক অবস্থান এবং ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামের ক্ষেত্রে পরিবর্তন।

তিনি বলেন, ‘আমরা নতুন সক্ষমতাসম্পন্ন সব অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসব এবং বিশ্ব তা দেখে বিস্মিত হবে।’

মোহেব্বি আরো বলেন, ইরানের লক্ষ্যবস্তুও আর আগের মতো একই থাকবে না। নতুন কিছু লক্ষ্যবস্তু স্থির করা হয়েছে, যেগুলোতে এখনো আঘাত করা হয়নি।

সূত্র: আল জাজিরা

আরএ

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি