হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সাত মাস পর ইরানের সঙ্গে সরাসরি বিমান চলাচল চালু করল ইরাক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করেছে ইরাকের জাতীয় বিমান সংস্থা ইরাকি এয়ারওয়েজ। গত মার্চ মাসের শুরুর দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত শুরুর পর সাত মাস বন্ধ থাকার বৃহস্পতিবার ইরানে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করেছে ইরাক।

এদিন নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে একটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

এক বিবৃতিতে ইরাকি এয়ারওয়েজ জানিয়েছে, প্রয়োজনীয় কারিগরি ও নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইরানের বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে তেহরান, মাশহাদ ও ইসফাহান। নাজাফ থেকে এসব শহরে প্রতিদিন ফ্লাইট চলাচল করবে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে রোববার নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্যাস্পিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণ করে।

বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে হওয়া একটি আনুষ্ঠানিক সমঝোতার আওতায় নির্দিষ্ট কিছু ছাড় পাওয়ার পর ইরানি বিমান সংস্থাটি ওই ফ্লাইট পরিচালনা করে।

এর আগে ২৫ সেপ্টেম্বর ইরানের সঙ্গে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বিমান চলাচল স্থগিত করা হয়েছিল। ইরানের বিমান পরিবহন খাতের ওপর মার্কিন অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড় নিশ্চিত হওয়ার পর ফের ইরান-ইরাক সরাসরি আকাশপথ চালু করা হয়েছে।

সূত্র: সিনহুয়া, আনাদোলু

এমএমআর

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সহায়তার উপায় খতিয়ে দেখছে তুরস্ক

মার্কিন সামরিক ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি: আরাগচি

ইসরাইলের বন্ধের নির্দেশ, জেরুজালেমে কার্যক্রম চালিয়ে যাবে যুক্তরাজ্য

ঘর ছাড়ার সময় সঙ্গে যা নিয়েছিল গাজাবাসী

ইসরাইলের চাপে জেরুজালেম থেকে সরানো হলো ব্রিটিশ কনস্যুলেটের সাইনবোর্ড

ইসরাইলের নির্বাচন ঘিরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বাড়ার শঙ্কা

পাল্টা অভিযানে ১৮৬০ হুথি যোদ্ধাকে হত্যার দাবি ইয়েমেন সেনাবাহিনীর

জলপাই সংগ্রহে গিয়ে লাশ হয়ে ফিরলেন ফিলিস্তিনি কৃষক

৩ বছরের জান্নাতকে পিটিয়ে হত্যা করল বাবা, সিরিয়াজুড়ে তীব্র ক্ষোভ

ইয়েমেনে বাস্তুচ্যুতদের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে