হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান চীনের

আল-জাজিরা

চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশগুলোর, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে চীন।

জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।

হান ঝেং বলেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশসহ সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করতে হবে। আন্তর্জাতিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা এবং নির্বিঘ্ন কার্যক্রম বজায় রাখতে হবে। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্য সুরক্ষিত রাখতে হবে।

এ ছাড়া ফিলিস্তিনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং গাজা পুনর্গঠনের আহ্বান জানান হান ঝেং।

তিনি বলেন, ‘ফিলিস্তিনিরাই ফিলিস্তিন শাসন করবে’—এই নীতির ভিত্তিতে পশ্চিম তীরের শাসনব্যবস্থা এগিয়ে নেওয়া এবং সংঘাত-পরবর্তী গাজা পুনর্গঠনের আহ্বান জানাচ্ছে চীন।

এএম

আল-আকসায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল

ইরাকে আবার ডলার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় তুরস্কসহ চার দেশকে ধন্যবাদ দিল যুক্তরাষ্ট্র

ভাইয়ের কবর দেখতে গিয়ে হত্যার শিকার হলেন হামাস যোদ্ধা

‘ইসরাইলি নির্বাচনের চালিকাশক্তি হলো ফিলিস্তিনিদের রক্ত’

জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘের কালো তালিকায় আরো ৬১ ইসরাইলি কোম্পানি

নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়েছে ইরান

ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আস্থা নেই তেহরানের: পেজেশকিয়ান

‘শক্তি নয়, কূটনীতিই হরমুজ সংকট সমাধানের একমাত্র পথ’