হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিকে স্বাগত জানাল চীন

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে চীন। একই সঙ্গে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের ভূমিকারও প্রশংসা করেছে বেইজিং। খবর বার্তা সংস্থা এএফপির।

যুক্তরাষ্ট্র ও ইরান জানিয়েছে, তারা লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জটিল বিষয়গুলোর বিষয়ে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘চীন এই চুক্তিকে স্বাগত জানায় এবং মধ্যস্থতার জন্য পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করে।’ 

তিনি আরও বলেন, বেইজিং আশা করছে যে নির্ধারিত সময় অনুযায়ী চুক্তি স্বাক্ষরিত হবে।লিন জিয়ান বলেন, চীন আশা করছে, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল দ্রুত চালু করা সম্ভব হবে।

এসআর

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাক্রোঁ

ট্রাম্পের চুক্তি আমাদের জন্য বাধ্যতামূলক নয়: ইসরাইলি মন্ত্রী

আত্মসমর্পণে বাধ্য হয়েছে শত্রুরা: ইরানের সেনাবাহিনী

ইরান থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি

চুক্তি ঘোষণার পরও লেবাননে চলছে ইসরাইলি হামলা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিকে স্বাগত জানাল ইইউ

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ইসরাইলের সব অর্জন মুছে দিয়েছে

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি’: ইশহাক দার

ট্রাম্পের ইরান চুক্তি ২০১৫ সালের চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা

ইরান-মার্কিন চুক্তি নেতানিয়াহুর ‘ব্যক্তিগত পরাজয়’: ইসরাইলি বিশ্লেষক