হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১১, বাড়ছে হতাহতের সংখ্যা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

দক্ষিণ লেবাননের একাধিক গ্রাম ও শহরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টায়ার জেলার তৌরা এলাকায় চালানো এক বিমান হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে দুই নারীও রয়েছেন। এ হামলায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, আস-সুলতানিয়াহ শহরেও পৃথক ইসরাইলি হামলায় আরো চারজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে বিনত জবেইল জেলার চাকরা, বারাশিত ও সাফাদ আল-বাদতিখ এলাকাতেও ইসরাইলি বাহিনী অভিযান চালায়।

অন্যদিকে আল-জাহরানি গ্রামেও প্রাণহানির ঘটনা ঘটেছে। আরব আল-জাল-হৌমিন আল-তাহতা সড়কে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হলে গাড়িতে থাকা ব্যক্তিদের পাশাপাশি পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেলের চালকসহ মোট তিনজন নিহত হন।

সাম্প্রতিক এসব হামলায় দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

যুক্তরাষ্ট্রের এমকিউএম-১৭০ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানে নতুন হামলা যুক্তরাষ্ট্রের, হরমুজে ছড়িয়েছে আতঙ্ক

হরমুজে ৯ দিনে ১১ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের

যুদ্ধ চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ

আলোচনা ভেঙে যায়নি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় শেষে দোহা ছাড়ল ইরানি দল

অক্টোবরজুড়ে পশ্চিম তীরে ৩ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরাইলিরা

গাজা ও লেবানন পরিস্থিতি নিয়ে অনুভূতিহীন হয়ে পড়েছে বিশ্ব: ইরান

ইসরাইলের রাজনৈতিক গতিপথ বদলে দেওয়ার ঐতিহাসিক সুযোগ আরব জোটের

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি

সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো