হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকে বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারসহ নিহত ৭

আমার দেশ অনলাইন

ইরাকের পশ্চিমাঞ্চলে এক বিমান হামলায় সাবেক প্যারামিলিটারি জোট হাশেদ আল-শাবির এক কমান্ডার ও কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সংগঠনটি এ তথ্য জানিয়েছে। বাগদাদ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

গোষ্ঠীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানায়, আনবার প্রদেশে কমান্ডারদের এক বৈঠকের সময় একটি ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, ‘যুক্তরাষ্ট্রের হামলায়’ হাশেদ আল-শাবির সাত সদস্য নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) নামেও পরিচিত হাশেদ আল-শাবি, ইরাকের নিয়মিত সশস্ত্র বাহিনীর অংশ। তবে এর মধ্যে ইরান-সমর্থিত বিভিন্ন ব্রিগেডও রয়েছে।

পিএমএফের এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানানো হয়। এতে বলা হয়, আনবার প্রদেশের কমান্ডার ও অপারেশন প্রধান সাদ দাওয়াই আল-বাইজি নিহত হয়েছেন। পাশাপাশি আরও কয়েকজন যোদ্ধাও প্রাণ হারিয়েছেন। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এক নিরাপত্তা কর্মকর্তা জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর শুরু হওয়া যুদ্ধে অনিচ্ছাসত্ত্বেও জড়িয়ে পড়েছে ইরাক।

ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে ও পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার দায় স্বীকার করে আসছে। পাল্টা এসব গোষ্ঠীকেও লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

সংঘাত শুরুর পর থেকে বাগদাদ বারবার হাশেদ আল-শাবির ওপর হামলার নিন্দা জানিয়ে আসছে।

গত সপ্তাহে প্রথমবারের মতো পেন্টাগন স্বীকার করে, চলমান সংঘাতে ইরাকে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

এসআর

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কোচিং-টিউশন বাণিজ্য ঠেকাতে আইডিয়ালে বড় রদবদল

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা

জোন্স জটিলতা ও বাফুফের 'যন্ত্রণা' বাড়াচ্ছেন

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু

২৮ সদস্যের প্রাথমিক দলে নেই হামজা-শমিত

সাংবাদিকদের মেরে সাবেক যুবদল নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিটাব’

এশিয়া কাপ ও এশিয়ান গেমসে তৃষ্ণার বদলি ফারজানা

বাঙালি মুসলমানের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই হাদিকে টার্গেট করা হয়