হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেও ইরানকে দমন সম্ভব নয়: মোজতবা খামেনি

আমার দেশ অনলাইন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েও দেশটির সামরিক শক্তি দুর্বল করা যাবে না বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সোমবার ভোরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হওয়ার পর দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে খামেনি বলেন, ইরান এমন এক শক্তিশালী ও সুসংগঠিত প্রতিরোধ গড়ে তুলেছে, যা আত্মত্যাগী যোদ্ধা ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে প্রতিষ্ঠিত; এই শক্তিকে সন্ত্রাস বা হামলার মাধ্যমে ভেঙে ফেলা সম্ভব নয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। এতে দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন।

খামেনি নিহত কর্মকর্তা মাজিদ খাদেমির অবদান তুলে ধরে বলেন, তিনি দীর্ঘদিন ধরে ইরানের নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা খাতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

খাদেমিকে হত্যার দায় স্বীকার করেছে ইসরাইল। পাশাপাশি ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকেও হত্যা করেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

সূত্র: সিএনএন

সৌদি আরবের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার হুমকি হুথিদের

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

ইরান যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

যুদ্ধের জেরে ইরানের জিডিপি কমল ১০ শতাংশের বেশি