হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য সোমালিল্যান্ডে গোপনে ঘাঁটি বানাচ্ছে আমিরাত

আমার দেশ অনলাইন

ছবি: মিডল ইস্ট মনিটর

আন্তর্জাতিকভাবে অস্বীকৃত সোমালিল্যান্ড অঞ্চলে একটি সামরিক ঘাঁটি তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের কাছে অবস্থিত বারবেরা বিমানবন্দরকে এই সামরিক ঘাঁটিতে রূপান্তর করা হচ্ছে। আবুধাবি, তেল আবিব ও ওয়াশিংটনের সুবিধার জন্যই মূলত এ কাজ চলছে।

ফরাসি সংবাদপত্র ‘ল্য মোঁদ’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনটির শিরোনাম ছিল—‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য সোমালিল্যান্ডে গোপনে সামরিক ঘাঁটি তৈরি করছে ইউএই’।

সোমালিল্যান্ডের রাজধানী হারগেইসা। দেশটি এডেন উপসাগরের তীরে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম একটি সামুদ্রিক রুট। অঞ্চলটির প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা রয়েছে। অন্যদিকে এখানকার বারবেরা বন্দরটি কৌশলগতভাবে বাব আল-মান্দাব প্রণালির খুব কাছে অবস্থিত। এশিয়া ও ইউরোপের মধ্যে বৈশ্বিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের জন্য এই সমুদ্রপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণার পর থেকেই এই অঞ্চল আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর নজর কেড়েছে। মিশরসহ আরব ও মুসলিম বিশ্বের তীব্র বিরোধিতা থাকা সত্ত্বেও ইসরাইল সোমালিল্যান্ডকে একটি স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ল্য মোঁদ তাদের প্রতিবেদনে আরো জানিয়েছে, ইসরাইল ও সোমালিল্যান্ডের মধ্যে সামরিক সহযোগিতা দিনে দিনে বাড়ছে। উভয় পক্ষের সামরিক ও গোয়েন্দা প্রতিনিধিদের মধ্যে নিয়মিত পারস্পরিক সফর চলছে। এছাড়া সোমালিল্যান্ডের সেনা কর্মকর্তাদের তেল আবিবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি ইসরাইলি সামরিক দলগুলো বারবেরা ঘাঁটিতে নিয়মিত পরিদর্শন করছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এএম

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান