হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, আলোচনা মানেই পশ্চাদপসরণের লক্ষণ নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষার জন্য এটি প্রতিরোধ। খবর আলজাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা কর্তৃক প্রকাশিত এক খোলা চিঠিতে গালিবাফ এ মন্তব্য করেন।

ইরানের দৈনিক পত্রিকা কায়হানে প্রকাশিত আলোচনার সমালোচনার জবাবে গালিবফ লিখেছেন, ‘আমাকে বলতেই হচ্ছে যে, যেকোনো যৌক্তিক পদক্ষেপ, যেকোনো কর্তৃত্বপূর্ণ সংলাপ, বা শত্রুর কাছ থেকে জাতির অধিকার কেড়ে নেওয়ার যেকোনো প্রচেষ্টাকে ভুলভাবে আপস এবং নিষ্ক্রিয়তা হিসেবে সংজ্ঞায়িত করা উচিত নয়।’

গালিবাফ বলেন, যুদ্ধের অর্জনকে সুসংহত করা এবং শত্রুর পরিকল্পিত গুরুতর বিপর্যয় থেকে দেশকে নিরাপদে এগিয়ে নিতে রাষ্ট্রের শক্তির উপকরণগুলো সংরক্ষণ ও সুরক্ষার দায়িত্ব নিতে হবে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দায়িত্ব এড়িয়ে যাওয়া এবং আলোচক দলের প্রতিটি অর্জনকে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেওয়া ভুল হবে।

এমএমআর

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো