হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধে নিহত ৩ হাজার ৩৭৫ জনের পরিচয় শনাক্ত: ইরান

আমার দেশ অনলাইন

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার ৪০ দিনের পর দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র। তবে ইতোমধ্যে দেশটির অনেক শীর্ষ নেতা হারানের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইরান। এ পরিস্থিতিতে সাম্প্রতিক যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৩৭৫ জনে যেখানে নিহতদের পরিচয় শনাক্ত করেছে বলে জানিয়েছে দেশটির ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশন।

সংস্থাটির প্রধান আব্বাস মাসজেদি আরানি বলেন, নিহতদের লাশ শনাক্ত করা হয়েছে এবং এর মধ্যে ২,৮৭৫ জন পুরুষ ও ৪৯৬ জন নারী রয়েছেন।

এই তথ্য ইরানের সরকারি সূত্র থেকে প্রকাশিত হলেও যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও নির্ধারণ করা কঠিন। যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়া এবং অনেক এলাকা থেকে তথ্য সংগ্রহে বাধা থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা।

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ