হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনি যুবককে হত্যা ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’: জেরুজালেম গভর্নরেট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলি বাহিনীর হাতে এক ফিলিস্তিনি ব্যক্তির হত্যাকে একটি ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছে জেরুজালেম গভর্নরেট। শুক্রবার গভর্নরেট অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি ব্যক্তির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। খবর আলজাজিরার।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলি বাহিনী দামেস্ক গেট এলাকার কাছে ৩৩ বছর বয়সী ইব্রাহিম আল-হিন্দিকে দুইবার গুলি করে, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

গভর্নরেট বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড কার্যকরের নীতিরই একটি অংশ হলো হিন্দির মৃত্যু।

তারা বলেছে, এই অপরাধ আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সীমান্তরক্ষীরা হিন্দিকে হত্যা করেছে কারণ তিনি তাদের ওপর ছুরিকাঘাতের হামলা চালানোর চেষ্টা করেছিলেন।

এই মৃত্যুর ফলে চলতি বছরে জেরুজালেম গভর্নরেটে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো ১৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এমএমআর

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ মিছিল

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

গফরগাঁওয়ে পুকুরে ডুবে ফুফাতো-মামাতো ভাই-বোনের মৃত্যু

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

নলছিটির বাজারে সয়লাব জাটকা ইলিশ, নজরদারির দাবি স্থানীয়দের

কেন্টের ‘এক্স ফ্যাক্টর’, হাসান ভাসছেন প্রশংসায়

১১ দলীয় ঐক্যের লংমার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় গণমিছিল

কোটি ইউরোর তারকারা এখন ফ্রি এজেন্ট

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানি দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?