হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটের খোঁজে পুরস্কার ঘোষণা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের ভেতরে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়ে দুই মার্কিন পাইলট নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন ইরানি গণমাধ্যম। ইতোমধ্যে নিখোঁজ পাইলটকে হাতে পেতে পুরস্কার ঘোষণা করেছে ইরান।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি দেশটির পশ্চিমাঞ্চলে ঘটেছে। ইরানি সূত্রগুলো বলছে, পাইলটরা দুটি পৃথক স্থানে অবতরণ করেছেন এবং তাদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র উদ্ধার অভিযান চালাচ্ছে।

ইরান আরো দাবি করছে, মার্কিন বাহিনী পাইলটদের উদ্ধারে আকাশ থেকে বাহিনী নামার সময় ইরানের স্থলবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে, যাতে মার্কিন পক্ষের হতাহতের ঘটনা ঘটেছে।

ইতোমধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নিখোঁজ পাইলটদের খুঁজে পেতে জনগণের সহায়তা চাওয়া হয়েছে এবং এ জন্য ১০ বিলিয়ন তোমান (প্রায় ৬৪ হাজার ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে।

যদি ইরান সত্যিই মার্কিন পাইলটদের আটক করতে সক্ষম হয়, তবে এটি চলমান সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো ঘটনা হতে পারে। কারণ, এতে প্রথমবারের মতো এই সংঘাতে মার্কিন যুদ্ধবন্দী থাকবে

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত