হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

মার্কিন গোয়েন্দা তথ্য

আমার দেশ অনলাইন

কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলায় সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরানের হাতে এখনো আনুমানিক এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে, যেখানে তিনি বলেছিলেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, ইরানের হাতে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে। ফলে নতুন করে সংঘাত শুরু হলে দেশটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রাখে।

তবে এই মূল্যায়নের বিষয়ে গোয়েন্দাদের আস্থার মাত্রা কম বলে জানিয়েছেন কর্মকর্তারা। কারণ, ইরানের কতগুলো ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে নিক্ষেপের উপযোগী এবং কতগুলো এখনো মজুত অবস্থায় রয়েছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের আগের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পুনর্গঠনের প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে। তবে দেশটির হাতে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে, যা আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা বজায় রেখেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে এক হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে বিভিন্ন আঞ্চলিক মূল্যায়নে ভিন্নতা রয়েছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন বলেন, নিম্নতম হিসাবটিও সঠিক হলে যুদ্ধের আগের তুলনায় ইরান তার ক্ষেপণাস্ত্র ভান্ডারের অর্ধেকেরও বেশি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতা সামনে এনেছে।

এদিকে, তেহরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু না করে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পথ বেছে নিয়েছে ওয়াশিংটন।

অন্যদিকে, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্রদেশগুলো নতুন করে সংঘাত শুরু না করার বিষয়ে সতর্ক করেছে। তবে ইসরায়েল এখনো ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান ধরে রেখেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সূত্র: আনাদোলু

আরএ

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত