হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকারকে আলোচনার আমন্ত্রণ পাকিস্তানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বাকায়ি বলেন, উপযুক্ত সময়ে আরাগচি ও গালিবাফ পাকিস্তান সফর করবেন। তবে সফরের নির্দিষ্ট সময় সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

তিনি বলেন, ‘দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের স্বাভাবিক অংশ হলো পারস্পরিক সফর ও মতবিনিময়।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে এর আগে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান। গত এপ্রিলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সহযোগিতা করার পাশাপাশি জুনে একটি কাঠামোগত চুক্তি তৈরিতেও ভূমিকা রাখে ইসলামাবাদ।

তবে ওই চুক্তি গত মাসে ভেঙে পড়ে। এরপর প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে হামলা চালায়। পরে সংঘাত নিরসনে আলোচনার উদ্যোগের খবরের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে হামলা বন্ধের ঘোষণা দেন।

এমএমআর

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩৯১০

ইয়েমেন সংঘাতে সৌদি মিত্রদের জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা

যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ও প্রযুক্তি চাইছে ইসরাইল, সামরিক সক্ষমতা আরো বাড়ানোর প্রস্তুতি

ইরাকে বিচারের মুখোমুখি হচ্ছেন ফরাসি আইএস সন্দেহভাজনরা

নতুন করে নিরাপত্তার চাপে সৌদি, মক্কা চুক্তির প্রথম পরীক্ষা শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, সামরিক সংঘাত মারাত্মক রূপ নেওয়ার শঙ্কা