হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হুথিদের অস্ত্র তৈরির উপকরণে আরো নিষেধাজ্ঞা চায় যুক্তরাজ্য

আলজাজিরা

ছবি: রয়টার্স

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিতে চায় যুক্তরাজ্য। এ লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছে দেশটি।

ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ সর্বসম্মতিক্রমে বাড়ানোর পর গতকাল এ কথা জানান জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ ম্যাকিনটোশ। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাবের মাধ্যমে আগে থেকে কার্যকর থাকা অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়নের ব্যবস্থা আরো জোরদার হয়েছে।

ম্যাকিনটোশ বলেন, হুথিরা নিজেদের দেশে অস্ত্র তৈরির জন্য দ্বৈত ব্যবহারযোগ্য বিভিন্ন উপকরণ ও রাসায়নিক কাঁচামালের ওপর নির্ভরশীল। এসব উপকরণের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা ব্যবস্থার আওতায় কোন কোন দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণের ওপর ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ধারণে আগামী কয়েক মাসে নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী।’

এদিকে ইয়েমেনের অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। তিনি জানান, দেশটিতে ২ কোটি ২৩ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন। সাম্প্রতিক লড়াইয়ের কারণে আরো ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

হুথিদের হাতে আটক জাতিসংঘ, মানবিক সহায়তাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও কূটনীতিকদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান ম্যাকিনটোশ।

জাতিসংঘ গত অক্টোবর মাসে জানিয়েছিল, তাদের ৭০ জনের বেশি কর্মী হুথিদের হেফাজতে রয়েছেন।

এএম

সৌদিতে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিভিন্ন এয়ারলাইনস

হুথিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা না করায় জাতিসংঘের সমালোচনা ইয়েমেনের

ইরাকের সাবেক এমপিকে হত্যায় দুই সন্দেহভাজনকে ফেরত চায় লেবানন

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছে উপসাগরীয় মিত্ররা

আমিরাতে একসঙ্গে ২৩ যানবাহনের সংঘর্ষ, আগুনে প্রাণহানি ১৪

নীল নদ থেকে ইউফ্রেটিস, বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা

গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা চান ৫০ ব্রিটিশ এমপি

মাথানত করবে না ইরান, অভ্যন্তরীণ সক্ষমতায় অর্থনৈতিক সংকট কাটাবে: পেজেশকিয়ান

ব্রিটেনে ভিন্নমতাবলম্বী সাংবাদিকদের ওপর গুপ্তচরবৃত্তি, দুই ইরানি দোষী সাব্যস্ত