হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরব সাগরে ইরানের আরেকটি জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি : বিবিসি

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আরব সাগরে ইরানের ‘শ্যাডো ফ্লিট’–এর একটি জাহাজ আটক করা হয়েছে, যা বিদেশি বাজারে বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি, তেল ও গ্যাস পণ্য পরিবহন করছিল।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেওয়া এক পোস্টে জানায়, এম/ভি সেভান নামের জাহাজটি আজ সকালে একটি মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আটক করা হয়। বর্তমানে এটি প্রহরায় রয়েছে এবং ইরানে ফিরে যাওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনীর নির্দেশনা মেনে চলছে।

সেন্টকম আরও জানায়, এই জাহাজটি সম্প্রতি মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ১৯টি ‘শ্যাডো ফ্লিট’ জাহাজের মধ্যে একটি ছিল।

এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন বাহিনী ঘোষণা করেছিল, তারা ইরানের উপকূল থেকে আসা-যাওয়ার পথে জাহাজগুলো আটক বা ফেরত পাঠাবে। সেন্টকমের দাবি অনুযায়ী, তারা ইরানের বন্দরগুলোর ওপর “অবরোধ পুরোপুরি কার্যকর” করে চলেছে।

সূত্র: বিবিসি

এমপি

সৌদির রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি

মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের ইতিবাচক ও নেতিবাচক ১০ দিক

যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়