হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

আল-জাজিরা

ফাইল ছবি

অধিকৃত পশ্চিম তীরে কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করেছে ইসরাইল। সীমান্ত নিয়ন্ত্রণ, মুদ্রা স্থানান্তরে নিষেধাজ্ঞা এবং ভৌগোলিক চলাচলে প্রতিবন্ধকতা তৈরির মাধ্যমে এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। পশ্চিম তীরে ব্যবহৃত জ্বালানির শতভাগই আমদানি করা হয় ইসরাইল থেকে। ফলে সরবরাহ ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তাদের হাতেই।

ফিলিস্তিনের নিজস্ব কোনো মুদ্রা না থাকায় সেখানে কেনাবেচায় মূলত ইসরাইলি 'শেকেল' ব্যবহার করা হয়। নিয়ম অনুযায়ী, ফিলিস্তিনিদের কাছে থাকা অতিরিক্ত নগদ অর্থ ফেরত নিতে বাধ্য ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক। তবে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি ব্যাংকগুলোতে থাকা নগদ অর্থ জমা নিতে অস্বীকৃতি জানাচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ। ফলে ফিলিস্তিনি ব্যবসায়ীদের কাছে পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও তা ব্যাংকিং চ্যানেলে না যাওয়ায় জ্বালানির মতো জরুরি পণ্যের অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

মুদ্রানীতির এই কড়াকড়ির সরাসরি প্রভাব পড়েছে সাধারণ ফিলিস্তিনিদের ওপর। এর সঙ্গে যোগ হয়েছে ইসরাইলের ত্বরান্বিত অবকাঠামোগত পরিবর্তন। অবৈধ ইসরাইলি বসতি সংযোগে নতুন নতুন সড়ক নির্মাণের ফলে প্রধান সড়কগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফিলিস্তিনি শহরগুলো।

এর ফলে প্রতিদিন দীর্ঘ ঘুরপথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা। একই সঙ্গে ইসরাইলি সামরিক তল্লাশিচৌকিতে তীব্র যানজটে আটকে থাকছে শত শত যানবাহন। দীর্ঘ সময় গাড়ি চালুর কারণে এবং বিকল্প দীর্ঘ পথ ব্যবহারের ফলে জ্বালানি খরচ বেড়েছে বহুগুণ।

বিশ্লেষকদের মতে, ইসরাইলের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এমন রাজনৈতিক কৌশল গ্রহণ করা হয়েছে। চেকপয়েন্টে ফিলিস্তিনিদের আটকে থাকার চিত্র প্রদর্শন করে ডানপন্থি রাজনীতিবিদরা একদিকে নিজ দেশের ভোটারদের আকৃষ্ট করছেন, অন্যদিকে চরম দুর্ভোগে ফেলে ফিলিস্তিনিদের জীবনযাত্রাকে আরো কোণঠাসা করে তোলা হচ্ছে।

এএম

রেকর্ড তাপে ফুটছে সমুদ্র

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

গল্পটা সত্যিই বদলে দিল বাংলাদেশ

মাহমুদুল হাসানের বিদায়, সাতকানিয়ার নতুন ইউএনও রাজীব দাস

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার

এক যুগের কর্মস্থল ছাড়ার নির্দেশ, যোগদানের কড়া আল্টিমেটাম

স্থিতিশীল তেলের বাজার

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও চারাগাছ বিতরণ