হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৬, আহত ৭

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননের কফার দৌনিন এলাকায় রাতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

প্রতিবেদনে বলা হয়, হামলায় একটি আবাসিক বাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। আহতদের দ্রুত টাইর শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে ভোরে ইসরাইলি বাহিনী আল-মানসৌরি ও মাজদাল জৌন শহরের উপকণ্ঠেও গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে এনএনএ।

সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে ইসরাইল ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা এবং হামলা ও পাল্টা হামলার ঘটনা বেড়েই চলেছে।

এর আগে, সোমবার (১১ মে) দুপুরে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। নিহত দুজনই সাতক্ষীরার বাসিন্দা। দেশটির নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় তাদের আবাসস্থলে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম। শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকায়। নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনির কাদাকাটি এলাকায়।

সূত্র: আলজাজিরা

এসআর

হুথিদের হামলার জের, রিয়াদে জরুরি বৈঠকে মক্কা প্রতিরক্ষা জোট

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি মেনে চলবে যুক্তরাষ্ট্র: রুবিও

গাজায় ইসরাইলের হামলা যুদ্ধাপরাধ: ইহুদি শিল্পী বিয়ারম্যান

ইরানের হুমকিতে হরমুজ ছেড়ে পলাল তেলবাহী ট্যাংকার

হুথিদের বিরুদ্ধে ১০০ যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

ইসরাইলি বিমানবন্দরে গিয়ে বিমানে ধাক্কা দেওয়ার পরিকল্পনা ছিল পাইলট আল-হাম্মামির

অর্থনৈতিক চাপ মোকাবিলায় ইরানের নতুন কৌশল

ইরানি নারীদের সামরিক প্রশিক্ষণ নেওয়ার কিছু চিত্র

হুথিদের বিরুদ্ধে ১১২২ হামলা চালানোর দাবি ইয়েমেনি বাহিনীর