হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নৌবাহিনীকে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করছে ইরান

আমার দেশ অনলাইন

মেহেরদাদ আখলাঘি। ছবি: বার্তা সংস্থা মেহের

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাঘি বলেছেন, নৌবাহিনীকে সবচেয়ে আধুনিক প্রতিরক্ষাব্যবস্থায় সজ্জিত করা হবে। শনিবার জাতীয় নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের নৌবাহিনীকে উন্নত প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করা, দেশীয় নৌপ্রযুক্তির বিকাশ এবং প্রতিরক্ষা উৎপাদন ও সহায়তা অবকাঠামো শক্তিশালী করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, গৌরবোজ্জ্বল ইতিহাসজুড়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা ক্ষেত্রে কার্যকর উপস্থিতির মাধ্যমে বাহিনীটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

আখলাঘি আরো বলেন, সমুদ্রের কৌশলগত গুরুত্ব এবং অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নৌবাহিনীর যুদ্ধ ও পরিচালন সক্ষমতা এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে সমন্বয় দেশের প্রতিরক্ষাশক্তি ও প্রতিরোধ সক্ষমতার অন্যতম প্রধান ভিত্তি।

সশস্ত্র বাহিনীর সাহসী কমান্ডারদের নিষ্ঠা এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ও খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কৌশলগত দিকনির্দেশনায় নৌবাহিনীর এই প্রস্তুতি ও সক্ষমতা আরো জোরদার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীকে নিরবচ্ছিন্ন সহায়তা প্রদান প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর রসদ মন্ত্রণালয়ের অন্যতম কৌশলগত দায়িত্ব।

তিনি আরো বলেন, দেশের বৈজ্ঞানিক, শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে নৌবাহিনীর সামর্থ্য বৃদ্ধি, দেশীয় ও অত্যাধুনিক প্রযুক্তির উন্নয়ন, পরিচালনগত চাহিদা পূরণ এবং প্রতিরক্ষা উৎপাদন ও সহায়তা অবকাঠামো শক্তিশালী করার কার্যক্রম জোরদারভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরএ

গাজায় ফের বড় ধরনের অভিযান চালানোর হুমকি ইসরাইলের

ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার, স্বীকার করল ইসরাইলি সেনারা

রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি সৌদির

জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে পুয়ের্তো রিকোয়ায় ব্যাপক বিক্ষোভ

হরমুজ থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের

ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে কংগ্রেসের প্রতি মার্কিন সিনেটরের আহ্বান

৭২৬ হামলায় ১২১ হুথি যোদ্ধা হতাহত

গাজায় নিহত এমএসএফের দুই কর্মীকে ‘হামাস’ আখ্যা দিল ইসরাইল

মক্কা চুক্তির বৈঠকে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানাল সৌদি আরব

১৬৮ শিশু হত্যার কথা কখনো ভুলব না: পেজেশকিয়ান