হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাব আল-মান্দেবে তীব্র সংঘর্ষ, সাত হুথি সদস্য নিহতের দাবি ইয়েমেন সরকারের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাব আল-মান্দাব প্রণালির কাছে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন শীর্ষ কমান্ডারসহ হুথি গোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেন সরকার।

শনিবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির উপ-তথ্যমন্ত্রী আবদুলবাসিত আল-কায়েদি জানান, বাব আল-মান্দাবের কাছে কাহবুব ফ্রন্টে হুথি কমান্ডার ফিরাক মোহসেন আল-আসার ও তার ছয় সহযোগী নিহত হয়েছেন।

হুথিরা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে গোষ্ঠীটির ঘনিষ্ঠ কয়েকজন কর্মী আল-আসারের মৃত্যুতে শোক জানিয়েছেন। তার মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে অবশ্য তারা কোনো বিস্তারিত তথ্য দেননি।

সাম্প্রতিক দিনগুলোতে বাব আল-মান্দাব প্রণালির দিকে তাকিয়ে থাকা পাহাড়ি এলাকা নিয়ে গঠিত কাহবুব ফ্রন্টে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও দেশের বেশ কয়েকটি প্রদেশ দখল করার পর থেকেই ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। পরের বছর ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে।

দীর্ঘদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর চলতি জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের মারিব, আল-জাওফ, তাইজ, লাহজ ও আল-বায়দা প্রদেশের বিভিন্ন ফ্রন্টে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে আবারও লড়াই তীব্র হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে হুথিরা এসব সংঘর্ষে অগ্রগতি অর্জনের দাবি করেছে। একই সময়ে গোষ্ঠীটি সৌদি আরবের জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এমএমআর

হরমুজ দিয়ে ১০০ কোটি ব্যারেলের বেশি তেল পরিবহনের দাবি যুক্তরাষ্ট্রের

রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন স্থানে সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বাইরের কোনো শক্তি নাক গলাতে পারবে না: ইরান

সংলাপ-কূটনীতিই শান্তির পথ, আরাগচিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সৌদিকে এফ-৩৫ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি ইসরাইলের

মক্কায় হামলাকে মহাপাপ বললেন হারামাইনের দুই ইমাম

জ্বালানি সংকটে ইউরোপ, বাড়ছে মূল্যস্ফীতির চাপ

‘ইয়েমেন ইরানের দরকষাকষির হাতিয়ার নয়’

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বার হামলা চালিয়েছে সৌদি আরব

শত্রুকে শক্ত হাতে জবাব দেওয়ার জন্য প্রস্তুত ইরান: আইআরজিসি