হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুকে ব্যর্থ ঘোষণা ইসরাইলের বিরোধীদলীয় নেতার

আমার দেশ অনলাইন

ইসরাইলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ইসরাইলের জন্য একটি “রাজনৈতিক বিপর্যয়” এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিষয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতানিয়াহু। খবর বিবিসির।

এর প্রতিক্রিয়ায় বুধবার ইয়ার লাপিদ বলেন, “ইসরাইলের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ইরান অন্যতম প্রধান বিষয়। তবু যুদ্ধবিরতি নেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে ইসরাইল আলোচনার টেবিলে ছিল না।”

লাপিদ আরো বলেন, “সেনা যা যা করতে বলা হয়েছিল তা করেছে, জনগণ অবিশ্বাস্য সহনশীলতা দেখিয়েছে, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন, কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন, এবং নিজেই যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন সেগুলো পূরণ করতে পারেননি।”

এসআর

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত