হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়: নেতানিয়াহুর কার্যালয়

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইরানের সঙ্গে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।

সরকারি বিবৃতিতে বলা হয়, ইসরাইল শর্তসাপেক্ষে ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত করতে সম্মত হয়েছে। শর্ত অনুযায়ী, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরাইল ও আঞ্চলিক দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে। খবর আল জাজিরার।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এছাড়া, ইসরাইল যুক্তরাষ্ট্রের সেই প্রচেষ্টাকে সমর্থন করছে বলেও জানানো হয়েছে, যার লক্ষ্য ইরানকে ভবিষ্যতে পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি হিসেবে আবির্ভূত হতে না দেওয়া।

এসআর

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত