হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধে ট্রাম্পকে ‘দায়মুক্তি’ দিচ্ছে রিপাবলিকানরা

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

কংগ্রেসের নতুন কোনো অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আইনি সময়সীমা ঘনিয়ে এলেও রিপাবলিকানরা এখনো তাকে এক প্রকার ‘ফ্রি পাস’ বা দায়মুক্তি দিয়ে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ‘ওয়ার পাওয়ার্স রেজল্যুশন’ অনুযায়ী, কংগ্রেসের বিশেষ অনুমতি ছাড়া প্রেসিডেন্ট মাত্র ৬০ দিনের জন্য সেনা মোতায়েন করতে পারেন। ট্রাম্পের জন্য সেই নির্ধারিত সময়সীমা আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হতে যাচ্ছে।

বর্তমানে এই যুদ্ধের প্রতি জনসমর্থন কমছে এবং প্রেসিডেন্টের জনপ্রিয়তার রেটিংও নিম্নমুখী। এর মধ্যে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের আস্থা তলানিতে ঠেকেছে। যুদ্ধের ব্যয় মেটাতে মার্কিন সামরিক বাহিনী অতিরিক্ত ২০০ বিলিয়ন (২০ হাজার কোটি) ডলার বরাদ্দ চেয়েছে।

অন্যদিকে, যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এতসব প্রতিকূলতা সত্ত্বেও যুদ্ধের শুরু থেকেই ক্যাপিটল হিলের অধিকাংশ রিপাবলিকান সদস্য ট্রাম্পকে সমর্থন দিয়ে আসছেন। আইনি সময়সীমা পার হওয়ার পর তারা প্রেসিডেন্টের এই যুদ্ধকালীন ক্ষমতার বিষয়ে কী অবস্থান নেন, এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: আল-জাজিরা

এএম

তেলের জন্য সৌদির বিকল্প উৎস খুঁজছে ইউরোপের ক্রেতারা

মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা ওআইসির

একদিনে যুক্তরাষ্ট্রের ৩ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

মক্কায় হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি আরব

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

বাব আল-মান্দাব নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

মদিনায় বিপুল পরিমাণ ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ ভান্ডারের সন্ধান

সৌদিতে মৃত্যুদণ্ড, লাশও ফেরত পাচ্ছে না প্রবাসীদের পরিবার

ট্যাংকারে হামলা চালিয়ে মাইন বিস্ফোরণের কথা বলছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের