হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় জর্ডানের বিমান হামলা

আমার দেশ অনলাইন

সিরিয়ার দক্ষিণাঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান দমনে প্রতিবেশী দেশ জর্ডান বিমান হামলা চালিয়েছে। সীমান্তজুড়ে অবৈধ চোরাচালান কার্যক্রম বন্ধ করতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।

রবিবার ভোরে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্তসংলগ্ন এলাকায় সন্দেহভাজন ঘাঁটি ও গুদাম লক্ষ্য করে হামলা চালায় জর্ডানের সশস্ত্র বাহিনী। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা পেট্রার বরাতে জানানো হয়, এসব স্থাপনা জর্ডানে মাদক ও অস্ত্র পাচারের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

জর্ডানের সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্ভুলভাবে এসব স্থাপনা চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে চোরাচালানের চেষ্টা বেড়ে যাওয়ায় দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়।

অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ইখবারিয়া জানিয়েছে, সুয়াইদা প্রদেশের শাহবা গ্রামে একটি স্থাপনায় জর্ডানের যুদ্ধবিমান হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে অস্ত্র ও মাদক মজুত ছিল। পাশাপাশি সাবেক একটি নিরাপত্তা শাখা ঘাঁটির আশপাশেও হামলার ঘটনা ঘটে, যেখানে ড্রোন ও অ্যাম্বুলেন্স চলাচল লক্ষ্য করা গেছে।

বিশ্লেষকদের মতে, গত কয়েক বছর ধরে সিরিয়া-জর্ডান সীমান্তে মাদক পাচার নেটওয়ার্ক সক্রিয় রয়েছে এবং তা দমনে জর্ডান একাধিকবার এ ধরনের হামলা চালিয়েছে।

এই ঘটনার প্রেক্ষাপট এমন এক সময়ে এসেছে, যখন সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তন চলছে। ২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকা বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে যান, যার মাধ্যমে বাথ পার্টির দীর্ঘ শাসনের অবসান ঘটে। পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারিতে আহমাদ আল-শারার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, যা দেশকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বের করে আনার চেষ্টা করছে।

সূত্র: আরব নিউজ

এসআর

ঝিনাইদহে ছয় মাসে ১৮৯ জনের আত্মহত্যা

নওগাঁয় আমন ধান রোপণের ধুম

গ্যাস সংকটে লাকড়ির চুলাই ভরসা গ্রাহকদের

স্বেচ্ছায় তিন বছর ধরে ‘ট্রাফিক পুলিশ’ দীনহীন শফি

বরুড়ায় আখের বাম্পার ফলন, বাড়তি দামে চাষিদের মুখে হাসি

চকরিয়া পৌর সড়ক এখন ময়লা-আবর্জনার ভাগাড়

ভ্যানচালকের মেয়ের অভাবনীয় সাফল্য, উৎকণ্ঠা উচ্চশিক্ষা নিয়ে

শিক্ষক শুধু চাকরিজীবী নন, মানুষ গড়ার কারিগরও

পচা ডিম দিয়ে কেক ও নোংরা শিরায় হানিকম্ব তৈরি, বেকারিকে জরিমানা

মাথায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া সাবেক ছাত্রদল নেতার