হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পর্দার আড়ালে আলোচনা চলছে, কূটনৈতিক পথ এখনো খোলা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

পাকিস্তান ছাড়ার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ওয়াশিংটন তাদের সেরা ও চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করেছে। তবে এর পরেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে। খবর বিবিসির।

যদিও এই নেপথ্য আলোচনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই নিশ্চিত করেনি, অতীতের অভিজ্ঞতায় জানা যায়—এ ধরনের মধ্যস্থতামূলক যোগাযোগের প্রকৃতি বোঝা সবসময়ই কঠিন। তবুও এটি ইঙ্গিত দেয়, কূটনৈতিক পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, তারা কখনোই আশা করেনি যে ‘একটি মাত্র বৈঠকেই’ কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

এটি আরো স্পষ্ট করে যে, উভয় পক্ষই নিজেদের অভ্যন্তরীণ দর্শকদের জন্য আলাদা আলাদা বর্ণনা তুলে ধরছে, ফলে প্রকৃত পরিস্থিতি বোঝা কঠিন হয়ে পড়েছে।

এদিকে, চলমান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ, সম্ভাব্য বৈশ্বিক অস্থিরতা এবং যুদ্ধের মধ্যে আটকে পড়া মানুষের জীবন—সবকিছুই এখন অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত