হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে নিষিদ্ধ সাদা ফসফরাস গোলাবর্ষণ ইসরাইলি বাহিনীর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাকুরায় ইসরাইলি বাহিনী আর্টিলারি হামলা চালিয়েছে এবং ফসফরাসযুক্ত গোলা ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি বাহিনী কামান ও ফসফরাস-ভর্তি গোলা দিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর নাকোরা-তে গোলাবর্ষণ করছে। এলাকাটিতে তীব্র গোলাবর্ষণের পাশাপাশি স্থলযুদ্ধও শুরু হয়েছে। শহরের ভেতরে ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। বিশেষ করে ফসফরাসযুক্ত গোলা ব্যবহারের অভিযোগ আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করতে পারে, কারণ এ ধরনের অস্ত্র ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে।

এদিকে দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ কাসমিয়া সেতুতে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

আলজাজিরা আরবির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল পুনরায় ওই সেতুকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। কাসমিয়া সেতুটি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসেবে বিবেচিত।

এদিকে, লেবাননের পূর্বাঞ্চলে মাজদাল সেলেম শহরেও ইসরাইলি বাহিনী পৃথক একটি বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে।

সূত্র: আলজাজিরা।

এমএমআর

ইয়েমেনে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা হতাহত

ইরানকে পুরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরানকে ‘ধ্বংসের’ হুমকি, ট্রাম্পের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের

‘যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান’

মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে নিজেদের সংকটে ফেলেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

নির্বাচনে ধাক্কা খেয়ে যুক্তরাষ্ট্রে আরো কোণঠাসা হচ্ছে ইসরাইল

সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল