হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মালয়েশিয়া থেকে রোহিঙ্গাসহ ৫ হাজার শরণার্থী ফেরাতে সম্মত মিয়ানমার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া পাঁচ হাজার শরণার্থীকে ফেরত নিতে মিয়ানমারের সরকার সম্মতি জানিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান। এই শরণার্থীদের মধ্যে রোহিঙ্গারাও রয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী তিন মং সুয়ের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন মোহামাদ হাসান।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি যখন মিয়ানমারের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করি, তারা জাহাজে করে এই ৫ হাজার শরণার্থীকে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে। তবে মূল বিষয় হলো, এই ৫ হাজার মানুষের নিরাপত্তা।”

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের শরণার্থী সংকটকে শুধু রোহিঙ্গা ইস্যু হিসেবে দেখা উচিত নয়। দেশটির চিন ও কারেনসহ অন্যান্য জাতিগোষ্ঠীর অনেক মানুষও সংঘাত ও সহিংসতার কারণে শরণার্থীতে পরিণত হয়েছেন।

এর আগে গত জুলাইয়ের শেষ দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, দ্বিপক্ষীয় আলোচনার পর মালয়েশিয়ায় বসবাসরত প্রাথমিক ৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার।

মিয়ানমারের প্রধানত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বৈষম্য, নিপীড়ন ও রাষ্ট্রহীনতার শিকার। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংস অভিযানের পর কয়েক লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে যায়। তাদের মধ্যে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিপজ্জনক সমুদ্রযাত্রার মাধ্যমে আরও অনেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পৌঁছেছেন।

এমএমআর

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সৌদি আরবের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার হুমকি হুথিদের

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

ইরান যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের