প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক হালনাগাদ বার্তায় সেন্টকম জানায়, সেন্টকমের বাহিনী ইরানজুড়ে সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর এই হামলা চালিয়েছে।
বার্তায় আরো বলা হয়, মার্কিন বাহিনী ইরানের এমন কিছু লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট গোলাবারুদ নিক্ষেপ করেছে, যা এ অঞ্চলের সমুদ্রপথে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন বাহিনীর জন্য হুমকি তৈরি করেছিল। ইরানের ‘অযাচিত ও অব্যাহত আগ্রাসনের’ জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সেন্টকম উল্লেখ করেছে।
বার্তার শেষাংশে বলা হয়, ‘মার্কিন বাহিনী সতর্ক, মারাত্মক এবং প্রস্তুত রয়েছে।’
সূত্র: আলজাজিরা
এএম