হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের ১৭টি ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

আমার দেশ অনলাইন

পশ্চিম এশিয়ায় অবস্থিত ১৭টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি শুক্রবার মেহের নিউজকে এই তথ্য জানান।

শেখারচি বলেন, ২০২৫ সালের ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের ইসরাইল-ইরান সংঘাতের পর ইরান তাদের প্রতিরক্ষামূলক নীতিতে আরো আক্রমণাত্মক কৌশল এনেছে।

তিনি উল্লেখ করেন, গত ৪৭ বছরে ইরান কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও করবে না, তবে তাদের ওপর হামলা হলে তারা পাল্টা আঘাত দিয়ে শত্রুকে পরাজিত করবে।

তিনি বলেন, ইরান তাদের প্রতিরক্ষা কৌশল চালিয়ে যাবে যতক্ষণ না শত্রুর হুমকি দূর হয়। ইরানের এই কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক দেশগুলোতে দীর্ঘকাল ধরে সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য সমালোচনা করেন।

হরমুজ প্রণালী নিয়েও সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আগের মতো থাকবে না এবং যুদ্ধ শেষ হলেও ইরানের নির্ধারিত শর্ত মেনে চলতে হবে। এছাড়া আঞ্চলিক মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে আশ্রয় না দেয়। তিনি আবারও দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির কথা উল্লেখ করে সার্বভৌমত্ব রক্ষায় অটল থাকার অঙ্গীকার করেন।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত