ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্জ। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। খবর আলজাজিরার।
এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কার্জ বলেন, ‘ইরানের বিষয়ে আমাদের অভিযান এখনো শেষ হয়নি। ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা আবারও শুরু করার চেষ্টা করছে। পাশাপাশি দেশটি এমন আরও গুরুতর কর্মকাণ্ড চালাচ্ছে, যা ইসরাইলের অস্তিত্বের জন্য প্রকৃত হুমকি।’
তবে ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।
এমএমআর