হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে তা যুদ্ধাপরাধ হবে

সাবেক হিউম্যান রাইটস ওয়াচের প্রধান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের বেসামরিক অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে তা হবে যুদ্ধাপরাধের শামিল। এমনটা বলে সতর্ক করেছেন হিউম্যান রাইটস ওয়াচের সাবেক প্রধান কেনেথ রথ। খবর আলজাজিরার।

বর্তমানে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করছেন রথ। তিনি আলজাজিরাকে বলেন, ‘যদি ট্রাম্প তার হুমকি অনুযায়ী বিদ্যুৎকেন্দ্র বা ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালান, তাহলে তা হবে স্পষ্টভাবে যুদ্ধাপরাধ’

তিনি আরো বলেন, এ ধরনের হামলার কোনো যৌক্তিক সামরিক উদ্দেশ্য খুঁজে পাওয়া কঠিন এবং এতে বেসামরিক জনগণের ক্ষতি হবে ব্যাপক ও অসামঞ্জস্যপূর্ণ।

রথ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পূর্ববর্তী উদাহরণ উল্লেখ করে বলেন, ইউক্রেনে একই ধরনের হামলার জন্য ইতোমধ্যেই রুশ কমান্ডারদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ‘এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে সেটি নিঃসন্দেহে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে। এছাড়া, ১০০-র বেশি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞও একই ধরনের মতামত দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান