হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর ওপর আস্থা হারাচ্ছে ইসরাইলের জনগণ

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে ইসরাইলের অভ্যন্তরে তীব্র সমালোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে ইরান ও লেবানন ফ্রন্টে সরকারের নিয়ন্ত্রণহীনতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ‘প্রতারিত’ হওয়ার অনুভূতি তৈরি হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বর্তমান সরকার ইরান পরিস্থিতির ওপর কোনো কার্যকর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। এমনকি লেবাননে পুনরায় যুদ্ধ শুরু করার যে জনদাবি রয়েছে, সে বিষয়েও সরকার কোনো স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না। ফলে জনগণের একটি বড় অংশ মনে করছে, সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

এদিকে লেবানন সীমান্তে ইসরাইলি সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়েও দেশটির গণমাধ্যমে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে সংঘাতপূর্ণ এলাকায় ঘরবাড়ি ধ্বংস, লুটতরাজ এবং শৃঙ্খলা ভঙ্গের বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। রাজনৈতিক নেতৃত্বের চেয়ে সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা বেশি থাকলেও, উত্তর সীমান্তের দীর্ঘমেয়াদি সংকট নিরসনে রাজনীতিবিদদের কাছে কোনো সদুত্তর নেই।

বিশেষ করে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করার মতো বাস্তবসম্মত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে দাবি করছেন বিশ্লেষকরা। এই রাজনৈতিক দিশাহীনতা ও যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থতা ইসরাইলি জনসাধারণের মধ্যে ক্ষোভ আরো বাড়িয়ে তুলছে।

সূত্র : আল-জাজিরা

এএম

ইসরাইলি দখলদারত্বের অবসান ছাড়া কিছু মেনে নেব না

ট্রাম্প ও অভ্যন্তরীণ কঠিন চাপের মুখে নেতানিয়াহু

পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

চলতি মাসেই প্রথম যাত্রীবাহী ট্রেন চালু করছে সংযুক্ত আরব আমিরাত

মার্কিন অস্ত্রনির্ভরতা থেকে ইসরাইলকে বের হতে হবে: নেতানিয়াহু

চুক্তির প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলার আহ্বান ইরানি প্রেসিডেন্টের

ইরানের ১২০০ কোটি ডলার ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি তেহরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে: গালিবাফ

‘গণহত্যায় ব্রিটেনের অংশীদারত্ব’ নিয়ে আবারও তদন্তের দাবি করবিনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট