হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি পেরিয়ে ভারতের পথে দুটি এলপিজি গ্যাসের ট্যাঙ্কার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতগামী প্রায় ৯৪ হাজার মেট্রিক টন এলপিজি গ্যাস বোঝাই দুটি ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। এ তথ্য জানিয়েছে দেশটির পেট্রোলিয়াম মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ট্যাঙ্কার দুটি চলতি সপ্তাহেই মুম্বাই বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ভারতের পতাকাবাহী এসব জাহাজ সম্প্রতি সংকীর্ণ এই নৌপথ অতিক্রম করা সর্বশেষ জাহাজগুলোর মধ্যে রয়েছে।

এলএসইজি’র শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত মোট চারটি এলপিজি ট্যাঙ্কার ইতিমধ্যে প্রণালি পার হয়েছে। এছাড়া আরও তিনটি ট্যাঙ্কার বর্তমানে প্রণালীর পশ্চিমাংশে অবস্থান করছে।

সরকারি তথ্য অনুযায়ী, পশ্চিম উপসাগরীয় অঞ্চলে বর্তমানে ১৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং ৪৮৫ জন ভারতীয় নাবিক আটকা পড়ে আছেন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ হিসেবে ভারত গত বছর ৩৩ দশমিক ১৫ মিলিয়ন টন এলপিজি ব্যবহার করেছে। দেশটির মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয়, যার প্রায় ৯০ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে।

সংবিধান সংশোধন কমিটিতে না এলে স্থায়ী কমিটির সভাপতি পাবে না বিরোধী দল

এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার উদ্বোধন

আগামী কোনো নির্বাচনে একটি ভোটও কারচুপি হতে দেবো না: সেলিম উদ্দীন

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ঈশ্বরদীতে বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা

রফতানিমুখী হিমায়িত খাদ্য খাতে ২ হাজার কোটি টাকার তহবিল

নতুন দায়িত্বে হুমায়ুন কবির

ভালো ফলাফলের পাশাপাশি সৎ চরিত্র, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল