হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে নিহত ৫

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

উত্তর সিরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তিশরিন ও কারা কোজাক বাঁধের কাছে গ্রামে ফেরার সময় মাইন বিস্ফোরণের শিকার হন তারা। মঙ্গলবার সিরিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘সন্ত্রাসী গোষ্ঠী ওইপিজি’ এলাকা থেকে সরে যাওয়ার আগে অনেক স্থলমাইন পুঁতে রেখেছে।

বিবৃতিতে বলা হয়, ‘ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন এলাকায় যেতে লোকজনকে বাধা দিচ্ছে, যার মধ্যে রয়েছে রাস্তায় ল্যান্ডমাইন পুঁতে রাখা, যা হাজার হাজার মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে।’

আলেপ্পো মিডিয়া ডিরেক্টরেট জানায়, ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠী মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে আল-জাদা, আল-কুব্বা এবং তাল আহমার গ্রামগুলোর পাশাপাশি আশপাশের অন্যান্য গ্রামে প্রবেশে বাধা দিয়েছে।

এদিকে, রেডক্রসের আন্তর্জাতিক কমিটি এবং সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের সঙ্গে সমন্বয় করে আলেপ্পো রেসপন্সের কেন্দ্রীয় কমিটি আইন আল-আরব এলাকায় খাদ্য, চিকিৎসা এবং প্রয়োজনীয় ত্রাণ পাঠিয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প