হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দ্বিতীয় পাইলটের তথ্য ফাঁসকারীকে খুঁজছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে দ্বিতীয় এক মার্কিন পাইলট আটকে থাকার তথ্য যে ব্যক্তি গণমাধ্যমে ফাঁস করেছে তাকে শনাক্ত করার চেষ্টা করছে মার্কিন কর্তৃপক্ষ।

ট্রাম্পের দাবি, প্রথম পাইলটকে উদ্ধারের পর দ্বিতীয় পাইলটের অবস্থান সম্পর্কে ইরান আগে জানত না। কিন্তু সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ পাওয়ার ফলে যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ‌‘অনেক বেশি কঠিন’ হয়ে পড়ে।

তিনি বলেন, যে সংবাদমাধ্যমটি এই প্রতিবেদন প্রকাশ করেছে তাদের কাছ থেকে তথ্য ফাঁসকারীর পরিচয় দিতে বলা হবে। তা না করলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে।

ট্রাম্প বলেন, ‘‘আমরা খুব গুরুত্ব সহকারে সেই ফাঁসকারীর খোঁজ করছি। আমরা মনে করি তাকে খুঁজে বের করতে পারব, কারণ আমরা সেই মিডিয়া কোম্পানির কাছে যাব যারা এটি প্রকাশ করেছে এবং বলব—‘জাতীয় নিরাপত্তার স্বার্থে পরিচয় দিন, না হলে জেলে যেতে হবে’।”

সূত্র: আল-জাজিরা

চট্টগ্রামে মোবাইল-ব্যাগ ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার

ইমরান খানের মুক্তি ও চিকিৎসার দাবি পাইলটের

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশন কাউন্সিল

ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’, দাবি ট্রাম্পের

‘চিকেনস নেক’ ও তিস্তা: ভারত-বাংলাদেশ কূটনীতির বড় পরীক্ষা

কালিয়াকৈরে দুই নারীসহ ৩ গরু চোর আটক

মাঠে নামছে আজ বাংলাদেশ, প্রতিপক্ষ ইন্দোনেশিয়া

ট্রাইব্যুনালের তদন্ত: সাগর-রুনি হ'ত্যা'য় জড়িত জিয়াউল-প্রাচী

হরমুজে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল ইরান