হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা চরমে, খনন করা হচ্ছে হাজার হাজার কবর

আমার দেশ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় ইরান আগাম প্রস্তুতি হিসেবে তেহরানের উপকণ্ঠে হাজার হাজার কবর খননের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, রাজধানীর বৃহত্তম কবরস্থান ‘বেহেশত-ই-জাহরা’তে এই বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইরান সরকারের দাবি, এটি সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য একটি সতর্কতামূলক ব্যবস্থা। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় এবং তাতে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটে, সেই পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবেই এই পরিকল্পনা করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে এবং সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোরতা পরিহার না করলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে।

এরই মধ্যে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ একটি শক্তিশালী স্ট্রাইক গ্রুপ ইরানের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না, তবে পরিস্থিতি বাধ্য করলে বিকল্প পথে হাঁটতে হবে।

অন্যদিকে ইরান আবারও দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। একই সঙ্গে দেশটি আলোচনার দরজা খোলা রাখার কথাও জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হুমকির পরিবেশে আলোচনা সম্ভব নয়, তবে ন্যায়সংগত ও সমতাভিত্তিক সংলাপে ইরানের আপত্তি নেই।

সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে ইরান সম্প্রতি তাদের বাহিনীতে প্রায় ১ হাজার নতুন কৌশলগত ড্রোন যুক্ত করেছে বলে জানিয়েছে আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম। একই সময়ে তেহরানের বিভিন্ন এলাকায় রহস্যজনক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর পাওয়া গেছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

এসআর

ইমরান খানের চিকিৎসায় বিশেষ সুবিধা, আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বিতর্ক

রোহিঙ্গা প্রত্যাবাসন : প্রশ্নবিদ্ধ নতুন কমিটি

ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে সোচ্চার কিংবদন্তি ফুটবলাররা

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা