হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র লড়াই, অগ্রগতি নেই কোনো পক্ষের

আল-জাজিরা

ছবি: রয়টার্স

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র লড়াই চলছে। উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিমান ও ড্রোনের সহায়তায় অভিযান চালাচ্ছে সরকারি বাহিনী। তবে কয়েক দিন ধরে সংঘর্ষ চললেও এখন পর্যন্ত কোনো পক্ষই বড় ধরনের অগ্রগতি করতে পারেনি।

সবচেয়ে তীব্র লড়াই চলছে পশ্চিম উপকূলীয় ফ্রন্টে। তায়েজের পশ্চিমাঞ্চল থেকে লাহিজ পর্যন্ত বিস্তৃত পাহাড়ি এলাকায় মুখোমুখি অবস্থানে রয়েছে দুই পক্ষ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকা নিয়ন্ত্রণে নিতে কয়েক দিন ধরে হামলা চালাচ্ছে হুথিরা। তাদের সেই হামলা ঠেকাতে পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী।

এই এলাকার গুরুত্ব এর ভৌগোলিক অবস্থানের কারণে বেশি। দীর্ঘ পাহাড়ি পর্বতমালা একদিকে পশ্চিম উপকূল, বাব আল-মান্দেব ও মোখা অঞ্চলকে সুরক্ষা দেয়। অন্যদিকে পাহাড়ের ভেতরের অংশ তায়েজ প্রদেশ ও আশপাশের গ্রামাঞ্চলের দিকে বিস্তৃত।

পশ্চিম উপকূল থেকে কিছুটা ভেতরের দিকেও লড়াই চলছে। তবে সেখানেও কোনো পক্ষ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি। কঠিন কৌশলগত অবস্থানের কারণে কোনো বাহিনীই বড় ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে—এমনটা বলার সুযোগ নেই।

অর্থাৎ, বিভিন্ন ফ্রন্টে লড়াই যতই তীব্র হোক, যুদ্ধের ময়দানে এখন পর্যন্ত বড় কোনো পরিবর্তন আনতে পারেনি কোনো পক্ষ।

এএম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় চীনকে ঘিরে নতুন সমীকরণ

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৮ বার হামলা চালিয়েছে সৌদি আরব

হরমুজে জাহাজ চলাচল নিয়ে পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

এখনো আলোচনার সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র-ইরান

আলেপ্পোর কাছে সিরীয় সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩৯১০