হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্ববিদ্যালয়ে হামলার পর মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে রোববার একটি বিমান হামলা হয়েছে, যা চলতি সপ্তাহে একই প্রতিষ্ঠানে দ্বিতীয় হামলার ঘটনা। হামলার পর আঞ্চলিক মার্কিন বিশ্ববিদ্যালয়ে পাল্টা আঘাতের হুমকি দিয়েছে ইরান।

ইসফাহান প্রাদেশিক প্রশাসনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপপ্রধান আকবর সালেহি স্থানীয় গণমাধ্যমকে জানান, হামলায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত চারজন কর্মী আহত হয়েছেন।

তিনি আরো নিশ্চিত করেন, এর আগে গত বৃহস্পতিবারও একই বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

এদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার প্রতিশোধ হিসেবে তারা অঞ্চলে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।


সূত্র: মিডল ইস্ট আই।

রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো উড়োজাহাজ, নিহত ৫

যাত্রীবাহী বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত

রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, একজন নিখোঁজ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু, মা-দাদী আহত

ট্রলির ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর

নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ, আটক ১

২০৩৮ শিশু এখনো নিখোঁজ, উদ্ধারে রাষ্ট্রীয় পদক্ষেপ চান স্বজনরা

ত্রিদেশীয় সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার