হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিকে স্বাগত জানাল ইইউ

আমার দেশ অনলাইন

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। একই সঙ্গে এই অঞ্চলে ‘স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার কৌশলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবদান রাখতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা লেখেন, ‘আমি এই ব্যয়বহুল যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালিতে নৌচলাচলে স্বাধীনতার সম্পূর্ণ পুনরুদ্ধারের অপেক্ষায় রয়েছি।’

আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘এখনই অস্ত্রগুলো স্তব্ধ হওয়া উচিত এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ উপায়ে অমীমাংসিত বিরোধগুলোর সমাধান করা আবশ্যক।’

সূত্র: আল-জাজিরা

এএম

কেন হলো যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ

ইরান যুদ্ধের বিশাল ক্ষতি, প্রভাব থাকবে দীর্ঘস্থায়ী

যেভাবে কূটনৈতিক চালে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি করাল কাতার

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

এবার ইসরাইলের কড়া সমালোচনায় ভ্যান্স

ফের ইসরাইলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত, ইরানের সঙ্গে আলোচনা অনিশ্চিত

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক ‘উদ্বেগজনক ও বিপজ্জনক’

যুক্তরাষ্ট্রের চুক্তি লঙ্ঘন মেনে নেওয়া হবে না