হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

আমার দেশ অনলাইন

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি গণমাধ্যম কার্যালয় এ তথ্য জানিয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ফুজাইরাহতে একটি ড্রোন ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর।

তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। নিহত বাংলাদেশির নাম পরিচয় সম্পর্কে কোনো কিছু এখনো জানায়নি আমিরাত।

কর্তৃপক্ষ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ ও আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানানো হয় প্রতিবেদনে।

কর্মকর্তারা শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার ওপর জোর দিয়েছেন। সতর্ক করে বলেছেন, গুজব ও যাচাইবিহীন প্রতিবেদনের ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি হতে পারে।

আরএ

মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু

প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজের তাগিদ

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’-এর মোড়ক উন্মোচন

রৌমারীতে খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদযাপিত, র‍্যালি ও পোনা অবমুক্ত

রায়গঞ্জে বিএনপির সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন

‘বিশ্বাসঘাতকতা’ করছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামছে ককরোচ পার্টি