হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরামকোর মুনাফা ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

সৌদি আরবের তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকো ২০২৬ সালের প্রথম তিন মাসে ১২ হাজার ১৩ কোটি রিয়াল (৩২ দশমিক ৫ বিলিয়ন ডলার) নিট মুনাফা করেছে। গত বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ২৫ দশমিক ৫ শতাংশ। গত বছরের প্রথম তিন মাসে আরামকোর মুনাফা ছিল ৯ হাজার ৫৬৮ কোটি রিয়াল (২৫ দশমিক ৪ বিলিয়ন ডলার)।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এক বছরে তাদের বিক্রির পরিমাণ ১০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১১৪ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এছাড়া বর্তমানে প্রতিষ্ঠানটির নগদ প্রবাহের পরিমাণ ৩০ দশমিক ৭ বিলিয়ন ডলার।

আরামকোর এই অভাবনীয় সাফল্যের পেছনে মূলত উচ্চ বিক্রয় এবং তাদের ‘ইস্ট-ওয়েস্ট ক্রুড অয়েল পাইপলাইন’-এর পূর্ণ সক্ষমতাকে কৃতিত্ব দেওয়া হয়েছে। এই পাইপলাইন হরমুজ প্রণালি এড়িয়ে লোহিতসাগর পর্যন্ত বিস্তৃত।

আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের এক বিবৃতিতে বলেন, ‘আমাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি বর্তমানে প্রতিদিন সর্বোচ্চ ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতায় পৌঁছেছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহ ধমনী হিসেবে নিজেকে প্রমাণ করেছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সীমাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের স্বস্তি দিতে এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব কমাতে এটি বড় ভূমিকা রাখছে।’

তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক ঘটনাপ্রবাহ জ্বালানি নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতিতে তেল-গ্যাসের অপরিহার্য অবদানের বিষয়টি স্পষ্টভাবে প্রমাণ করেছে। এটি একটি কঠোর অনুস্মারক যে, নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ কতটা জরুরি।’

সূত্র: আলজাজিরা

এএম

গাজাগামী ত্রাণবহরের দুই অধিকারকর্মীকে মুক্তি দিল ইসরাইল

সিরিয়ার সরকারে বড় রদবদল, নিজ ভাইকেও পদ থেকে সরালেন প্রেসিডেন্ট

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই হরমুজে বিপদ

যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে কী আছে

গাজামুখী ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ তুরস্কে পৌঁছেছে

পাকিস্তানের পুলিশ পোস্টে বোমা হামলায় নিহত অন্তত ৩

ইসরাইলের হামলায় লেবাননে আরও ৩৯ জন মারা গেছে

হরমুজে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে লেবাননের প্রধানমন্ত্রীর বৈঠক

ইরান যুদ্ধে পিছু হটতে পারে যুক্তরাষ্ট্র