হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে তুরস্ক-মিশর: এরদোয়ান

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি প্রতিবেশী লিবিয়ায় স্থিতিশীলতার জন্য তুরস্ক ও মিশর একসঙ্গে কাজ করছে। বুধবার কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

এরদোয়ান বলেন, ‘গাজায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক মিশরের সঙ্গে কাজ করছে এবং এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। মিশরের সঙ্গে আমাদের যৌথ লক্ষ্য হলো লিবিয়ার ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা, যাতে দেশে স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যায়।’

গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এরদোয়ান বলেন, ‘কয়েক মাসের যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও সেখানে মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে।’

দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আফ্রিকায় মিশর ইতোমধ্যে তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। বর্তমান ৮-৯ বিলিয়ন ডলারের বাণিজ্য বাড়িয়ে ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে আংকারার। সামুদ্রিক বাণিজ্য ও পরিবহন, নৌ চলাচলের স্বাধীনতা এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান