হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যেভাবে একদিনে ২ মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড দাবি করেছে যে, শুক্রবার দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পেছনে তাদের অত্যাধুনিক ও নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ কাজ করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।

ইরান দাবি করেছে যে তারা শুক্রবার দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার একটি ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে উড়তে থাকা এফ-১৫ই। আর দ্বিতীয়টি এ-১০ ওয়ারথগ, যা প্রথম বিমানের ক্রুদের উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল।

ইরনার প্রতিবেদন অনুযায়ী, সামরিক মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি বলেছেন, শুক্রবারের এই ঘটনা যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের জন্য একটি ‘চরম অপমান’।

তিনি এই সফলতার পেছনে ইরানের সম্পূর্ণ ‘নিজস্ব প্রযুক্তিতে তৈরি’ নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কৃতিত্ব দিয়েছেন ।

যুলফাকারি আরো যোগ করেন যে, এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন ‘একের পর এক’ মোতায়েন করা হচ্ছে। যার ফলে ইরান অচিরেই "দেশের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করবে।’

যদিও এখন পর্যন্ত বিমান ভূপাতিত হওয়ার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।

সূত্র: বিবিসি।

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান