হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনিদের ওপর নির্যাতনে ‘লাইসেন্স’ পেয়েছে ইসরাইল: জাতিসংঘ প্রতিনিধি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলকে কার্যত ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের “লাইসেন্স” দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজ। খবর আলজাজিরার

সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদে উপস্থাপিত এক নতুন প্রতিবেদনে তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান “জাতিগত হত্যার” প্রমাণ নথিভুক্ত করা হয়েছে।

আলবানিজের ভাষ্য অনুযায়ী, প্রতিবেদনে ইসরায়েলের “ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতন” এবং ফিলিস্তিনিদের জন্য “যন্ত্রণাদায়ক পরিবেশ” তৈরির বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

তিনি আরো অভিযোগ করেন, বিভিন্ন দেশের সরকার ইসরাইলকে এই ধরনের কর্মকাণ্ডে পরোক্ষভাবে উৎসাহ দিচ্ছে। তার দাবি, “অধিকাংশ দেশের সরকার ও তাদের মন্ত্রীরা অনুমতি দেওয়ায় ইসরাইল কার্যত ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের লাইসেন্স পেয়ে গেছে।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে ইসরাইলি বাহিনী শিশুসহ সাড়ে ১৮ হাজার ৫’শয়ের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। একই সময়ে অন্তত ১০০ জন ইসরাইলের হেফাজতে মারা গেছেন এবং প্রায় ৪ হাজার মানুষ গুম হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া, হাজার হাজার ফিলিস্তিনিকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে অমানবিক পরিবেশে রাখা হচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এমএমআর

শান্তি চুক্তি আলোচনায় কাতারে পৌঁছেছেন ইরানের শীর্ষ প্রতিনিধিদল

ইরান যুদ্ধের প্রভাবে ধাক্কা খেল সৌদি যুবরাজের ট্রিলিয়ন ডলারের স্বপ্ন

সমঝোতা স্মারক চূড়ান্ত হলে পরমাণু ইস্যুতে আলোচনা হবে: বাঘাই

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও মক্কায় বিদেশি হাজিদের ঢল

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ৩ জন নিহত

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে মালয়েশিয়া

হরমুজ পার হলো পাকিস্তান ও চীনের দুই এলএনজি ট্যাংকার

ইরানে ‘অভ্যুত্থানচেষ্টার’ অভিযোগে সশস্ত্র নেতার মৃত্যুদণ্ড কার্যকর

চুক্তি এখনো চূড়ান্ত নয়, তবে অগ্রগতি হচ্ছে