হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির পরও লেবাননে ৩৫০০ বার হামলা চালিয়েছে ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির পরও লেবাননে প্রায় সাড়ে তিন হাজার হামলা চালিয়েছে ইসরাইল বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম।

মন্ত্রিসভার বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গত ১৭ এপ্রিল থেকে ৭ জুন পর্যন্ত সময়ে ইসরাইল লেবাননে ৩ হাজার ৪৯১টি বিমান হামলা, ৪০৭টি পরিকল্পিতভাবে ধ্বংস অভিযান এবং ছয়টি ‘রেজিং অপারেশন’ পরিচালনা করেছে। এসব অভিযানে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি পুরো গ্রাম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

নওয়াফ সালাম বলেন, লেবানন যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে। তবে ইরান-ইসরাইল সাম্প্রতিক উত্তেজনার কারণে নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল তৈরি হয়েছে, যা দেশটির জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, বৈরুত, সাইদা ও দেশের অন্যান্য অঞ্চলে বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার সক্ষমতা প্রায় সীমায় পৌঁছে গেছে। ফলে নতুন করে আশ্রয়প্রার্থীদের সামাল দেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

গত ২ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের হামলা ও জোরপূর্বক সরিয়ে নেওয়ার হুমকির কারণে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানানো হয়েছে। যা দেশটির মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ।

সূত্র: আল-জাজিরা।

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের

ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজে তিন জাহাজে আগুন

চার দেশকে হরমুজে ছাড় দিয়ে বিনিময়ে কী পাচ্ছে ইরান

ইয়েমেনে ১ লাখ ৬৫ হাজার শিশু ঘরছাড়া: ইউনিসেফ

ইরানের বিরুদ্ধে অভিযান এখনো শেষ হয়নি: ইসরাইল

যুদ্ধ এখনো শেষ হয়নি, যুক্তরাষ্ট্রকে আরো কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরাইলে নতুন সরকার গঠনে আইজেনকটের সামনে যত বাধা

হুথিদের হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

ইরান যুদ্ধের বিরোধিতাকারীদের ‘শয়তান নিয়ন্ত্রণ করছে’: মার্কিন রাষ্ট্রদূত

ইসরাইলি কারাগারে বসেই পুরো কোরআন হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী