হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইউরোপে তেল রপ্তানির নতুন জ্বালানি রুট চালু করল ইরাক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন জ্বালানি রুট চালু করেছে ইরাক। দেশটি সিরিয়া হয়ে স্থলপথে ইউরোপে তেল রপ্তানি পুনরায় শুরু করেছে, যা আঞ্চলিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা এসওএমও-এর মহাপরিচালক আলি নজর জানান, প্রতিদিন ৫০ হাজার ব্যারেল ‘বাসরা মিডিয়াম’ অপরিশোধিত তেল সিরিয়ার মাধ্যমে রপ্তানির জন্য একটি চুক্তি হয়েছে। ভবিষ্যতে এই পরিমাণ আরো বাড়ানো হবে বলে তিনি উল্লেখ করেন। এই তেল সিরিয়ার বানিয়াস বন্দরের মাধ্যমে ইউরোপের বাজারে পৌঁছাবে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, আল-তানফ সীমান্তপথ দিয়ে ইতোমধ্যে জ্বালানি বহনকারী ট্রাক বহর দেশটিতে প্রবেশ শুরু করেছে। এতে সিরিয়া আবারও একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে ভূমিকা রাখতে শুরু করেছে বলে উল্লেখ করা হয়।

সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, এসব তেল প্রথমে সংরক্ষণ করা হবে, পরে বানিয়াস বন্দরে পাঠিয়ে রপ্তানি করা হবে।

প্রতিষ্ঠানটির যোগাযোগ পরিচালক সাফওয়ান শেখ আহমদ জানান, প্রথম বহরে ২৯৯টি ট্যাংকার রয়েছে। তিনি এই উদ্যোগকে আঞ্চলিক জ্বালানি করিডোর হিসেবে সিরিয়ার ভূমিকা পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

সূত্র: মিডল ইস্ট আই

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

মোংলায় মোতোয়ালির বিরুদ্ধে মসজিদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান সিঙ্গাপুরের

ইরানের সঙ্গে সম্পর্ক, সিঙ্গাপুরের কোম্পানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নীলু ও জাদুর সাইকেল

ইরানের শীর্ষ পাঁচ কমান্ডারের অবস্থান জানালে এক কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

মৃত্যু মামলায় আদালতে জমা ম্যারাডোনার বাবার মেডিকেল রিপোর্ট!