হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে রকেট লঞ্চার ধ্বংসের দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননের জুয়াইয়া এলাকায় একটি রকেট লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, ‘লোড করা এবং উৎক্ষেপণের জন্য প্রস্তুত’ অবস্থায় থাকা লঞ্চারটিতে রাতভর হামলা চালানো হয়।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, লক্ষ্যবস্তুটি ধ্বংস করা হয়েছে হামলার আগেই, যাতে এটি ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করতে না পারে।

তবে, ইসরাইলের এই হামলা এমন সময় চালানো হলো, যখন ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। সেই সময়েও লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, ইরানের মিত্র হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে রকেট হামলা চালিয়েছিল, যা মার্চের শুরু থেকে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এর জেরে ইসরাইল ব্যাপক বিমান হামলা এবং স্থল অভিযান শুরু করে।

এ পরিস্থিতিতে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আলজাজিরা

এসআর

সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের দুঃসাহসিকতার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে: ইরান

গাজায় ২৪ ঘণ্টায় আরো ৮ ফিলিস্তিনি নিহত

হরমুজে আটকা পড়েছেন ৬ হাজার নাবিক, সংযমের আহ্বান আইএমও প্রধানের

হরমুজ থেকে ভারতীয় তেল ট্যাঙ্কার ফিরিয়ে দিল ইরান

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত

বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের দাদাগিরি তাদের বৈদেশিক নীতিরই প্রতিফলন: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রকে সহায়তাকারীরা ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরানের সামরিক বাহিনী

ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ

ইরাকের নাজাফে খামেনির শোক মিছিলে জনসমুদ্র