হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভূগর্ভস্থ নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান

আমার দেশ অনলাইন

মাটির নিচে ইরানের মিসাইল। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মাটির নিচে অবস্থিত নতুন একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বুধবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস শাখার প্রধান সায়েদ মাজেদ মৌসাভির উপস্থিতিতে ঘাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শীর্ষ সামরিক কর্মকর্তারা বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করেন। অন্য ঊর্ধ্বতন কমান্ডারদেরও এ বিষয়ে অবহিত করা হয়।

ঘাঁটি পরিদর্শনকালে সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত। তিনি জানান, গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরান তাদের সামরিক কৌশলে পরিবর্তন এনেছে। এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করা হয়েছে, যার আওতায় স্বল্প সময়ে ও বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক কৌশল ভেঙে দেওয়ার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি জোরদার করেছে। একই সময়ে দুই দেশ আলোচনায় বসার সিদ্ধান্ত নিলেও সমাধান না এলে মার্কিন বাহিনী ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কাও দেখা দিয়েছে।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এবার হামলা চালায়, তাহলে তার পরিণতিতে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

এসআর

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান