হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি ছাড়ল আটকে পড়া ১০ থাই জাহাজ

আমার দেশ অনলাইন

গত ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে হরমুজ প্রণালিতে আটকে থাকা থাইল্যান্ডের ১১টি বাণিজ্যিক জাহাজের মধ্যে ১০ নিরাপদে ওই জলসীমা অতিক্রম করেছে। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, থাই পতাকাবাহী এবং থাই অপারেটরদের দ্বারা চার্টার্ড (ভাড়া করা) এই জাহাজগুলো গত ২৮ ফেব্রুয়ারি এই অঞ্চলে সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ১০টি জাহাজ নিরাপদ রুটে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, থাইল্যান্ডের আর মাত্র একটি জাহাজ বর্তমানে ওই ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পণ্য বোঝাইয়ের কাজ শেষ হওয়ামাত্রই জাহাজটি দ্রুততম সময়ের মধ্যে হরমুজ প্রণালি ত্যাগ করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

এসআর

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান