হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে নেই: আরব আমিরাত

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ইরানের নিয়ন্ত্রণ দাবি সরাসরি অস্বীকার করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনকের প্রধান নির্বাহী সুলতান আল-জাবের। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করা বা এর মধ্য দিয়ে নৌচলাচল সীমিত করার অধিকার কখনোই ইরানের ছিল না।

তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের পাশাপাশি খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তাকেও মারাত্মকভাবে হুমকির মুখে ফেলতে পারে।

আল-জাবের আরো বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে তা একটি বিপজ্জনক ও অগ্রহণযোগ্য নজির স্থাপন করবে, যা ভবিষ্যতে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে।

তার মতে, বিশ্ব কোনোভাবেই এর ভার বহন করতে পারবে না আর কোনোভাবেই এর অনুমতি দেওয়া উচিত নয়।

কুবির ছাত্রশক্তির আহ্বায়ক নিলয়, সদস্য সচিব নাজিফা

চীনে জিতল জাতীয় হকি দল

মিরপুরে অনূর্ধ্ব-২৩ দলের বিশাল জয়

তেজগাঁও এলাকায় অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯

যতদিন রাষ্ট্রসংলাপ ফোরাম থাকবে, ততদিন মুখপাত্র শহীদ আবু সাঈদ

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

ফেনীতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে অপহরণ: গ্রেপ্তার ৬

নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে

মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ পাবেন নারীরা

হাদি ও শাপলা হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে: মামুনুল হক